সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার বিকেলে বাজার স্টেশন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শহর জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম, মাওলানা মোস্তফা মাহমুদ, ছাত্রশিবির নেতা আলহাজ্ব উদ্দিন, শামীম রেজা প্রমূখ।

সমাবেশে প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় নির্বাচন পিআর ছাড়া অনুষ্ঠিত হবে না। দেশের জনগণের দাবির মুখে জামায়াতে ইসলামী জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং আওয়ামী লীগসহ ১৪ দলকে নির্বাচনের আগে নিষিদ্ধ করার দাবি জানান। এ দাবী পূরণ না হলে নির্বাচন হতে দেয়া হবে না। এরআগে শহরের বাজার স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com