সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের ৫ নেতার পদত্যাগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগ যুবলীগ ও কৃষকলীগের ৫ নেতা পদত্যাগ করেছেন।

কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সাংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তারা এ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগকারীরা হলেন-উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষকলীগের সদস্য, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগের লিখিত বক্তব্যে বলা হয়েছে, ব্যক্তিগত কারণে ভবিষ্যতের কথা ভেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদ থেকে পদত্যাগ করলেন। কারো কোনো প্রকার চাপে নয়, স্বেচ্ছায় স্বজ্ঞানে তারা এই পদত্যাগ করেন। ভবিষ্যতে কেউ যেন তাদের আওয়ামী লীগের দলীয় কর্মকান্ডের সাথে জড়িত না করে এমন কথাও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে। তবে ভবিষ্যতে তারা কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com