সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশকে পাকিস্তান বানোনোর স্বপ্ন কোনদিনও পূরণ হবে না

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামিকে উদ্দেশ্যে করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ১৬ বছরের আন্দোলনে তারা মাঠে ছিল না। তাদের নেতাদের ফাঁসি দেয়া হলেও তারা হরতাল দিয়ে মাঠে থাকেনি। তারা আওয়ামী লীগের ভেতরে ঢুকে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। এখন তারা স্বাধীন দেশটাকে আবার পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছে। ভুলে যান স্বপ্ন দেখা, স্বপ্ন কোনদিন পূরণ হবেনা।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের রেলগেট এলাকায় ৭টি ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৭১ সালে যে পাকিস্তানের মৃত্যু হয়ে গেছে, সেই মরা আর কোনদিন জিন্দা হয়ে পাকিস্তান হবে না। যে দলকে আমাদের চেয়ারম্যান বলেন অদৃশ্য ফ্যাসিবাদ। যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধীতা করেছিল এবং পাকিস্তানের সহকারী বাহিনী হয়েছিল। তারা আজকে বলে, ভারত নাকি আমাদের ভুল বোঝাবুঝি তৈরি করে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করেছে। যে দল বলে ভোট দিলে পাল্লায়, ভোট পাবে আল্লায়। তারা আল্লাহর নামে বিভ্রান্তিকর শ্লোগান।

ফজরের নামাজ পড়ে নারীরা নেমে গ্রামের মায়েদের ভুল পথে চালানো হচ্ছে। ১৯৫৮ সালে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান করার পর ইসলামকে হাতিয়ার করে বাংলাদেশের মানুষকে শোষণ শুরু করে। আমাদের অর্থ নিয়ে পশ্চিম পাকিস্তানকে গড়ে। তখন বাঙ্গালিরা বুঝেছিল তেলে আর জলে মিলবে না। তাই তাদের অধিকারের জন্য ৭০ এর নির্বাচনে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ হৃদয় নিংড়িয়ে ভোট দিয়েছিল। জয়লাভ করার পরেও যখন ক্ষমতা হস্তান্তর করেনি। তখনই বাংলাদেশের মানুষ ফুসে উঠেছিল। এ দলটি একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল। তারা আলবদর আল-শামস বানিয়ে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তারা ডাকসু নির্বাচনের পরে দেখলাম ওই বুদ্ধিজীবী বধ্যভূমিতে গিয়ে রবীন্দ্র সংগীত গায়। তিনি আরো বলেন, সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীরা কোনোদিন রাজপথ ছেড়ে দেয়নি।

৫ আগস্ট পরিবর্তনের পরে যাদেরকে রাজপথে দেখিনি এবং হঠাৎ করে তাদের আবির্ভাব ঘটেছে।

জেলা বিএনপির সহ-সভাপতি সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, আব্দুল্লাহ আল কায়েস, মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ। মতবিনিময় সভায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com