শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি এমপির বাড়িতে আগুনের পরও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এ কথা বলা যাবে কি না, প্রশ্ন নাহিদের তুরস্কে কপ-৩১ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত খবর যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ মিছিলে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ এম.মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে হাসপাতাল চত্বরে সিরাজগঞ্জ জেলা স্বার্থরক্ষা ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চিকিৎসক, সমাজকর্মী, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ অংশ নেয়। বক্তব্য রাখেন, ওই সংগঠনের আহবায়ক জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ। বক্তারা বলেন, হাসপাতালের নানা অভিযোগে ফুসে উঠেছে সাধারণ মানুষ এবং হাসপাতালের নাম পরিবর্তন, বছরের পর বছর শূন্যপদে নিয়োগ না দেয়া, নতুন পদ সৃষ্টিতে টালবাহানা। এছাড়া ২০০ কোটি টাকার ক্যাথ-ল্যাব মেশিন ঢাকায় সরিয়ে নেয়ার পরিকল্পনা হচ্ছে। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এ জেলার গরীব ও অসহায় মানুষ প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে পারে না, সরকারি হাসপাতালই তাদের ভরসা। বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও হাসপাতালের অসংখ্য পদ বছরের পর বছর খালি পড়ে আছে। এছাড়াও হার্টের রোগীদের জন্য স্থাপন করা অত্যাধুনিক ক্যাথ-ল্যাব মেশিন ঢাকায় সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। একটি সরকারি হাসপাতালের সম্পদ সরিয়ে নেয়ার যারা ষড়যন্ত্র করছে, তারা শুধু প্রশাসনিক নয় রাজনৈতিক ছত্রছায়াতেও নিরাপদে রয়েছে। সরকার যদি সত্যিই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, তবে এ হাসপাতালের শূন্যপদ পূরণ, নতুন পদ সৃষ্টি ও ক্যাথ-ল্যাব মেশিন চালু করা ছাড়া বিকল্প নেই।  

মানববন্ধনে ফোরামের পক্ষ থেকে ৪ দফা দাবি জানানো হয়। দাবীগুলো হলো, শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম অবিলম্বে পরিবর্তন করা, সব শূন্যপদ দ্রুত পূরণ করা, নতুন পদ সৃষ্টি ও পর্যাপ্ত জনবল নিয়োগ করা, ক্যাথ-ল্যাব মেশিন অবিলম্বে চালু করা। এ মানবন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com