রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ

বিদেশে যেতে দেওয়া হল না কেন, সরকারের ব্যাখ্যা চান মিলন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : কেন বিদেশে যেতে বাধা দেওয়া হল, সরকারের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন সাবেক বিএনপি সরকারের এই শিক্ষা প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশে যেতে দেওয়া হল না। এই সরকার মহান চব্বিশের গণঅভ্যুত্থানের সরকার। আমার দল বিএনপি শুরু থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার গভীর শ্রদ্ধা সন্মান রয়েছে।

“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকার কোনো সংস্থা বা বিভাগ কারো ভুল তথ্যে বা ষড়যন্ত্রের বিভ্রান্ত হবেন না। আমিসহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক, মানবিক অধিকার রক্ষায় তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”

চিকিৎসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককে যাওয়ার কথা ছিল মিলনের। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

পরে অবশ্য তিনি সাংবাদিকদের বলেন, “আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে ‘মিলন’ নামটি লেখা নেই। আমার ভুলের কারণে ফিরতে হয়েছে। তবে এর বাইরে কোনো ষড়যন্ত্র আছে কিনা জানি না।”

শুক্রবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি বলতে চাই, আমি রাষ্ট্রের প্রতি অনুগত। আইনের শাসন প্রতিষ্ঠার সর্বদা সচেষ্ট আছি এবং থাকব।

“রাষ্ট্রের প্রয়োজন, দেশ ও মানুষের কল্যাণে সরকারের সাথে সর্বাঙ্গীন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।”

গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের, বিশেষ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যেতে না দেওয়ার ঘটনাগুলো মনে করিয়ে দেন মিলন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com