শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির ‘বঞ্চিত’ তরুণদের মনোনয়নের দাওয়াত

  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: তরুণ নেতৃত্বকে বাদ দিয়ে বিএনপি ‘গডফাদারদের’ মনোনয়ন দিয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বঞ্চিত তরুণ’ বিএনপি নেতাদের তারা এনসিপিতে স্বাগত জানাচ্ছেন।

আগামী নির্বাচনে বিএনপির ‘বঞ্চিত’ তরুণদের এনসিপি থেকে মনোনয়ন দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন এ বিষয়ে কথা বলেন এনসিপির পাটওয়ারী। দলের সদস্য সচিব আখতার হোসেনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন। সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়।

সে প্রসঙ্গ ধরে এনসিপির সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একটা দুঃখজনক বিষয়। বাংলাদেশের ৫০ শতাংশ তরুণ সমাজ। মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাব। তাদের প্রার্থী তালিকা আমাদের হতাশ করেছে। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার। যারা ছাত্রদল, যুবদলের তরুণ নেতৃত্ব, নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে তারা খারিজ হয়েছেন।

“আমরা আপনাদের আমাদের নমিনেশন সাবমিশনে স্বাগত জানাই। আসুন আমরা তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই।”

অবশ্য তারেক রহমান ও খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছেন পাটওয়ারী। তিনি বলেছেন, “আমরা শুনতে পেয়েছি তারেক জিয়া দেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন আরো আগে ভালো হত। আসুন গণতন্ত্র চর্চা করি। একসাথে বসব। নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব।”

খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন, উনি তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা উনাকেও স্বাগত জানাই। আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসেবে খালেদা জিয়াকেই দেখি। আমাদের দল থেকে উনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।

“জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন। এই জুলাই গণঅভ্যুত্থানের যে সংস্কার সেটাকেও উনার অভিবাদন জানানো উচিত।”

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com