সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সিরাজগঞ্জে সিরাজুল হত্যা মামলার রহস্য উদঘাটন।। ৫ জন গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামে চাঞ্চল্যকর প্রবাসী সিরাজুল ইসলাম (২৫) হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো আল আমিন মন্ডল (৩৮), সেলিম মন্ডল (৩২), ওমর ফারুক (৩৮) আমিরুল ইসলাম (৩৩) ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর প্রামানিক (৫৫)। এদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার রাতে ওসি (ডিবি) একরামুল হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত সিরাজুলের মা মাদকাসক্ত ছেলেকে অতিরিক্ত বোঝা মনে করতো। এ সুযোগ কাজে লাগিয়ে আসামিরা অনেক বুঝিয়ে দেড় লাখ টাকার বিনিময়ে মায়ের কাছ থেকে ছেলেকে কিনে নেয় এবং গত ২৮ অক্টোবর রাতে তারা ওই যুবককে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ভোরে একই এলাকার পূর্ব চর কৈজুরী গ্রাম থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের যৌথ টিম বিশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে ওই ৫ জনকে গ্রেফার করে। এদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা জবানবন্দিতে জানায়, স্থানীয় মুসা মন্ডল, গফুর প্রামানিক গোষ্ঠী ও খোকন মাস্টার (চেয়ারম্যান) গোষ্ঠীর মধ্যে পূর্ব শ্ত্রুতা ছিল। এ নিয়ে ২০২১ সালে একটি হত্যা মামলা হয় এবং সাড়ে ৩১ লাখ টাকায় আপোস হয়। পরে বকেয়া টাকা নিয়ে বিরোধ দেখা দিলে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সিরাজুলকে হত্যার পরিকল্পনা করা হয়। এ পরিকল্পনায় ২৮ অক্টোবর রাতে সিরাজুলকে বাড়ি থেকে ডেকে এনে এক আসামির বাড়িতে আটক রাখা হয় এবং ওইদিন গভীর রাতে শ্বাসরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com