বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : অর্ন্তবর্তীকালীন সরকার সিরাজগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোঃ আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে।
শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। আমিনুল ইসলাম এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সচিব (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
শনিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। এদিকে সিরাজগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন জেলা প্রশাসককে অভিনন্দন জানিয়েছেন।