বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে বাল্কহেডে চাঁদাবাজি করতে গিয়ে ১০ চাঁদাবাজ নৌ-পুলিশের হাতে গ্রেফতার। গ্রেফতাররা হলো, ওই উপজেলার চর এলাকার রেহাই কাউলিয়া গ্রামের আল আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), ইউপি সদস্য মানিক সিকদার, শহীদুল ইসলাম (৩৫), আবদুল আলীম (৪০), শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী (২৬), শহীদুল ইসলাম (৪৫) ও ফরিদ হোসেন (২৬)।
চৌহালী নৌ-পুলিশের ওসি ফিরোজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীর ইজারা নেয়া বিভিন্ন বালুমহাল থেকে নৌপথে শত শত বাল্কহেড বালু বহন করে ব্যবসায়ীরা। এসব চলাচলকারী বালু বহনকারী বাল্কহেড থেকে নিয়মিত জোরপূর্বক চাঁদা আদায় করতো তারা। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নৌপুলিশ রেহাই কাউলিয়া মুরাদপুর অংশে উজানে অভিযান চালিয়ে চাঁদাবাজির ঘটনায় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ ২ হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হযেেছ। এ ব্যাপারে হেলাল উদ্দিন মন্ডল নামে এক ব্যক্তি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।