বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

গণভোট নিয়ে নির্দেশনার পর কর্মপরিকল্পনা জানাবে ইসি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজনের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পর ইসির কর্মপরিকল্পনা তুলে ধরার কথা বলেছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “এখনও পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দেব কী নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্মপরিকল্পনা কী।”

বিফ্রিংয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে চূড়ান্ত ভোটার সংখ্যার তথ্য তুলে ধরেন তিনি। সবশেষ হালনাগাদ হওয়ার পর এবার ভোটার হয়েছে পৌনে ১৩ কোটি।

ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটও করা হবে। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

গণভোটের প্রস্তুতির বিষয়ে ইসি সচিব বলেন, প্রস্তুতির বিষযটি সার্বক্ষণিক। একটা দায়িত্ব এসেছে। এটির প্রস্তুতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে।

তবে কী আলোচনা করছেন তারা সেগুলোর বিস্তারিত আর জানাননি তিনি।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজনে কিছু জায়গায় ভোটকেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে। ভোটকেন্দ্র বাড়ানো হবে না কি ভোটকক্ষ বা বুথ বাড়ানো হবে, এ বিষয়ে সার্বিক পর্যালোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

এরপর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোটকেন্দ্র বাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার সংখ্যাও বাড়বে।

একই দিনে দুই ভোট আয়োজনের জন্য অতিরিক্ত কিছু স্বচ্ছ ব্যালট বাক্স এবং আরও কিছু নির্বাচনি সামগ্রীও প্রয়োজন হতে পারে বলে জানান তারা।

গণভোট অধ্যাদেশ জারি হওয়ার পর ‘গণভোট বিধি’ করার বিষয়ও রয়েছে। প্রবাসীদের কাছে সংসদ নির্বাচনের ব্যালটের পাশাপাশি পোস্টাল ব্যালটও পাঠাতে হবে।

সন্ধ্যায় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধনকালে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আজ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে উদ্বোধন হচ্ছে পোস্টাল ভোট বিডি, যা দেশের ভেতরে ও প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় সংসদ ও গণভোটের ভোটাধিকার নিশ্চিত করার পথে এক নতুন দিগন্ত উম্মোচন করছে।”

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com