বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: সিইসি

  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

তিনি এও বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।

সোমবার সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে তিনি এ মনোভাবের কথা তুলে ধরেন।

আইনশৃঙ্খলার অবনতি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কি না, এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে নাসির উদ্দিন বলেন, “আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুই একটা খুন-খারাবি হয়। এই যে হাদীর একটা ঘটনা হয়েছে। আমরা এগুলা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা তো সবসময় ছিল।

“আগে কি আহসানউল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগেও হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব যে ফরমার ফরেন মিনিস্টার, কিবরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশন আসলে এ ধরনের ঘটনা হয়। বাংলাদেশে এগুলা নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে।”

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।

চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

সিইসি নাসির বলেন, “নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার টু মুভ এহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়েই হবে, আর সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনোই শঙ্কা নেই।

“যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, আপনারা সবাই মিলে যাতে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি।”

২০২৪ সালের অগাস্টের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন সিইসি নাসির উদ্দিন।

তিনি বলেন, “ইনশাআল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুষ্ঠু একটা নির্বাচন আমরা করতে পারি।

“আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের একদম সম্পূর্ণ প্রস্তুতির কথা গতকালকেই আমাদেরকে জানিয়েছে, আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন।”

নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য করে সিইসি বলেন, “ইনশাআল্লাহ, নিশ্চিন্ত থাকেন। নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন, ইনশাল্লাহ আমরা দেখতে পাব।

“যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি, সেই ওয়াদা ইনশআল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশআল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব।“

ভোট দিতে ও অন্যকে উৎসাহিত করতে তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানান নাসিরউদ্দিন।

তরুণদের নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ‘জেনভোট ফেস্টিভ্যাল’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজন করে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস-আইএফইএস। এ আয়োজনে সহায়তা করে ইউরোপীয় ইউনিয়ন, ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি।

প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ১০টি হ্যাকাথনপ্রকল্প এবং ক্রিয়েটিভ সেগমেন্টের নির্বাচিত কাজ এ ফেস্টিভ্যালে প্রদর্শন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com