রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে হাদির লাশ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির লাশ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিম ঘরে রাখা হয়েছে। এ ঘটনায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে স্লোগানে স্লোগানে ক্ষোভ প্রকাশ করছে ছাত্র-জনতা। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানাচ্ছেন তারা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে ছাত্রজনতার এই অবস্থান দেখা যায়। এ সময় তারা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘বিচার চাই বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন‌।

গত ১২ ডিসেম্বর বেলা ২টা ২৪ মিনিটের দিকে রাজধানীর পুরানা পল্টনে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তার মরদেহ বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে সেখানেই কফিন রাখা হবে বলে জানা গেছে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে উপস্থিত মো. হাবিব বলেন, আমরা আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এর বেশি কিছুই না। তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে গেছেন বলেই তাকে হত্যা করা হয়েছে। এই খুনের সংস্কৃতি অতি দ্রুত বন্ধ করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com