বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

হাদির হত্যার বিচারে ৩ দাবি ইনকিলাব মঞ্চের

  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্নের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

এর আগে বেলা ৩টা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন বিক্ষোভকারীরা। পরে ৩টা ২০ মিনিটে শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসি হয়ে শহীদ মিনারে অবস্থান নেন তারা।

মিছিলে ‘ইনকিলাবের পতাকায়, হাদি তোমায় দেখা যায়’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, তুমি কে, আমি কে; হাদি-হাদি’ স্লোগান দিতে দেখা যায় তাদের।

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমরা আগামীকাল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদী শপথ ঘোষণা করছি।

“আগামীকাল (মঙ্গলবার)  বিকাল ৩টায় শহীদ হাদী চত্বরে, শাহবাগে আমরা সমবেত হব। জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী যারা গুম খুনের শিকার হয়ে শহীদ হয়েছেন, আমরা শহীদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শহীদী শপথ পড়ব।”

জাবের সমাবেশ থেকে তিন দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—

১. দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করতে হবে। তদন্তের জন্য ‘এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের‘ মতো পেশাদারি ও নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে।

২. গোয়েন্দা সংস্থার মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ‘আওয়ামী সন্ত্রাসীদের’ চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

৩. প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে হাদি ‘হত্যার দায় নিয়ে’ পদত্যাগ করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com