বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

লন্ডন থেকে দেশের পথে তারেক রহমান, ঢাকায় পোঁছাবেন বেলা ১২ টার দিকে

  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে দেশের পথে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; স্বপরিবারে ফিরছেন তিনি।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনের নিয়মিত ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়েছে। তারেকের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রওনা হয়েছেন। তাদের ফ্লাইট বিমানবন্দর ছেড়েছে।

তারেক রহমানের একমাত্র সন্তান জাইমা রহমান উড়োজাহাজের ভেতরে তাদের তিনজনের একটি সেলফি এবং বিমানবন্দরের আরও দুটি ছবি পোস্ট করে লিখেছেন, মাতৃভূমি বাংলাদেশে ফিরছি।

তাদের বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি সকালে সিলেটে পৌঁছে যাত্রা বিরতির পর বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে দেশে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর পর তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

দেশের পথে লন্ডনের বাসা ছেড়ে তারেক রহমান বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এসময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত গিয়ে তারা তাদের নেতাকে বিদায় জানান।

তার এই প্রত্যাবর্তন ঘিরে দেশে ব্যাপক উৎসবের আমেজ নেতাকর্মীদের মাঝে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। যাওয়ার পথে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে অর্থাৎ ৩০০ ফুটে সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করেছে বিএনপি।

তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর আগে বলেন, “৩০০ ফুটে সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।”

এরপর তিনি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে গুলশান অ্যাভিনিউতে ১৯৬ নম্বর বাসায় যাবেন। এই বাসায় থাকবেন তারেক রহমান।

শুক্রবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে জুমার পর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং সেখান থেকে সড়কপথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তার।

সালাহউদ্দিন বলেন, “পরদিন তারেক রহমান নিজে ভোটার হতে যা করতে হয়, সেই কাজগুলো করবেন। এ ছাড়া সেদিন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত এবং পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন। তবে এসব এখনো চূড়ান্ত হয়নি। যথাসময়ে দিনের কর্মসূচি সংবাদমাধ্যমে জানানো হবে।”

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com