রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের র‌্যাব-১২ ও সিপিএসসি বগুড়া যৌথ অভিযান চালিয়ে বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে মোঃ ওয়াজ আলী নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

ওয়াজ আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে।

র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে হামলা চালিয়ে সাব্বির নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়।

ওই হত্যা মামলায় সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক চলতি বছরের ২৭ আগস্ট ওয়াজ আলীকে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে ৩ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এ রায়ের পর থেকে ওয়াজ আলী আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ‍র‍্যাব-১২’র অধিনায়কের দিক নির্দেশনায় বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া জেলার শেরপুর উত্তর সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com