রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সিরাজগঞ্জে ট্রাফিক বিভাগে রাজস্ব আদায়ের রেকর্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ট্রাফিক বিভাগের এক মাসে ৩০ লাখের বেশি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। অনলাইনে ৫৭৫ টি মামলায় এ রাজস্ব আদায়ে রেকর্ড গড়েছে ট্রাফিক বিভাগ।

জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোফাকখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজগঞ্জ জেলা উপজেলা শহরসহ মহাসড়ক ও সড়ক পথে ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র না থাকায় ডিসেম্বর মাসে যানবাহনের মালিক ও শ্রমিকের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

রেজিষ্টেশন ও বৈধ কাগজপত্র বিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও সিএনজি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোর দায়ে গত মাসে অনলাইনে ৫৭৫টি মামলা করা হয়েছে। এসব মামলার বিপরীতে অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩০ লাখ ২ হাজার ৫’শ টাকা। এ রাজস্ব আদায় সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের রেকর্ড।

গত ডিসেম্বর মাসে রেজিষ্টেশন বিহীন ৭২টি মোটরসাইকেল আটকের পর মালিকরা বিআরটিএ অফিসে টাকা জমা দেয়ার পর তা ছেড়ে দেয়া হয়েছে। এতে বিআরটিএ অফিস প্রতিটি মোটরসাইকেল থেকে নিম্নে ১৫ হাজার করে টাকা রাজস্ব পেয়েছে। একই অপরাধে সদর থানাসহ বিভিন্ন থানায় কমপক্ষে ৯০টি রেজিষ্টেশনবিহীন মোটরসাইকেল আটক রাখা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, এ জেলায় রেজিষ্টেশনবিহীন ও বেআইনীভাবে চলাচল করা যানবাহন আটক এবং জরিমানা আদায় ট্রাফিক আইনের বিশেষ অংশ। এরই অংশ হিসেবে ট্রাফিক বিভাগ রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে। এ রাজস্ব আদায়ের কৃতিত্ব সরকারের। জনস্বার্থে এ কার্যক্রম চলবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com