রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

উল্লাপাড়ায় আ’লীগের ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি এম আকবর আলীর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগ দেয়া নেতাকর্মীরা বলেন, আমরা দীর্ঘদিন আ’লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং ওই দলের কোনো আদর্শ নেই। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এজন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপিতে যোগদান করলাম। যতদিন বেঁচে থাকবো বিএনপির রাজনীতিই করব। বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও তার নেতাকর্মীরা যে সম্মান দেখিয়েছেন তাতে আমরা বিমোহিত। ঐক্যবদ্ধভাবে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোট দিব।

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি এম আকবর আলী জানান, উপজেলার বড়হর খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে এসে পূর্ণিমাগাতী ইউনিয়ন আ’লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ২ শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। আমি ব্যক্তিগতভাবে তাদের সবাইকে চিনি ও জানি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com