শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো সংগঠনের ভোট নয়: ইসি

  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘প্রভাবমুক্ত রাখতে’ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইতোমধ্যে সকল রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়,“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোনো ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে দেশের সব পেশাজীবি সংগঠনের নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকারের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতির নির্বাচন, বণিক সমিতির নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, ট্রেড ইউনিয়নের নির্বাচনসহ সকল সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।”

ইসির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় রিটার্নিং অফিসারকে ব্যবস্থা নিতেও বলা হয়েছে চিঠিতে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদ প্রশ্নে গণভোটও হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com