রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেলকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মৃত ফটিকের ছেলে।

র‌্যাব-১২’র অপস অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ১৯শে মার্চ ওই আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। সেইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এ রায়ের পর থেকে সে পরিচয় বদল করে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলের দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয় তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com