রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সিরাজগঞ্জে ‘ভোটের গাড়ির’ উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশকে সামনে এগিয়ে নেয়ার জন্য জুলাই বিপ্লব হয়েছে। ইতিপূর্বে দেশে অনেক নির্বাচন হয়েছে। তবে আগামী (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন খুবই ক্রিটিক্যাল।

শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে সিরাজগঞ্জে ‘ভোটের গাড়ির’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে সেরা দিন এবারের ১২ ফেব্রুয়ারির নির্বাচন। আমরা নিজেরা তো চাই-ই এবং বিদেশেরও সবাই তাকিয়ে আছে। সেই সঙ্গে গণভোট, সংস্কারের দিকে যাচ্ছি কি-না। এজন্য বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করে দিতে আসন্ন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া এবং গণভোটে ‘হ্যাঁ’ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এর আগে তিনি ভোটের গাড়ির উদ্বোধন করেন।‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে সুসজ্জিত গাড়ি জেলায় প্রতিদিন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

বিভাগীয় কমিশনার (রাজশাহী) ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com