রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

স্বাধীনতাবিরোধী জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারি না: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে না পারার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের এ প্রার্থী বলেছেন, “আমি একজন মুক্তিযোদ্ধা, আর যুদ্ধের সময় জামায়াত একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারি না।”

সোমবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে নির্বাচনি গণসংযোগের সময় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আজকে একটা দল আছে, জামায়াতে ইসলাম, তারা অনেক কথা বলতেছে তাই না, এমন কথা বলে অনেক কিছু করবে, দেশের সবকিছু করবে।

“আমার কথা খুব পরিষ্কার- আমি একজন মুক্তিযোদ্ধা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। ওই সময় যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধীতা করেছে, যারা বাংলাদেশ চায়নি, তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার পক্ষে আমি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।”

হিন্দুদের নিরাপত্তা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমার হিন্দু ভাই-বোনের অনেকে বলছেন, ‘আমাদের সুরক্ষা’। আমরা আপনাদের গ্যারান্টি দিতে পারি, এই রাষ্ট্র আপনাদেরকে নির্বাচনের ব্যাপারে সব ধরনের সুরক্ষা দেবে।

“আর আমরা আপনাদের পাশে থাকব। আমি মির্জা আলমগীর আপনাদের বলছি, আপনাদের গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না ইনশাআল্লাহ।”

বিগত সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “গত ১৫ বছর কিন্তু নির্বাচন করতে পারিনি। আমরা সেজন্য আন্দোলন-সংগ্রাম করেছি; আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই ১২ তারিখের ভোটটা নিয়ে এসেছি। এই ভোটে আমাদের একটা সুবিধা আছে, এখানে কোনো জবরদস্তি হবে না।

“সবাই নিজের মত করে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। আর এই ভোটকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের সব শক্তি থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণও থাকবে ভোটটাকে পাহারা দেওয়ার জন্য।”

আগামী দিনে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, দেশের উন্নয়ন এবং হিন্দু-মুসলমান ভাই-বোনদের উন্নয়নের জন্য একজোট হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে কাজের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। সূত্র: বিডিনিউজ

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com