বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

ভোটের ফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না: তারেক রহমান

  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৭ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: ভোটের ফলাফল না হওয়া পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের কেন্দ্র না ছাড়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনি প্রচারণার শেষ দিনে সোমবার রাতে ঢাকা-৪ আসনে জুরাইন দয়াগঞ্জে জনসভায় এ নির্দেশনা দেন তিনি।

ভোর বেলায় ভোট দিতে কেন্দ্রে যেতে আবারও আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রের সামনে দাঁড়াতে হবে। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না। একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভোট শেষ হলে ভোট গুণে হিসাব নিকাশ বুঝে তারপরে বাড়িতে ফিরে আসবেন।”

তারেক রহমান বলেন, ‘‘গত এক যুগেরও বেশি সময় ধরে আপনাদের শুধু ভোটের অধিকার কেড়ে নেওয়া হয় নাই। আপনাদের অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু আজ একইভাবে আবার গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আমাদেরকে রুখতে হবে।

“কারণ আমরা যদি আবার এই ষড়যন্ত্রের মধ্যে আটকে যাই তাহলে দেশ আরো পিছিয়ে যাবে, জনগণের ভাগ্যের পরিবর্তন আরো পিছিয়ে যাবে। সেজন্য ১২ তারিখের যে নির্বাচন এই নির্বাচনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে।”

এই আসনে ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিনকে পরিচয় করিয়ে দিয়ে তাকে বিজয়ী করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে তিনি ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ হাবিবের আসনে বাসাবো তরুণ সংঘ মাঠে, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে জনসভায় বক্তব্য রাখেন।

দয়াগঞ্জের সভা শেষে বিএনপি চেয়ারম্যান ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের জন্য ধূপখোলা মাঠে এবং সবশেষে ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের জন্য প্রচারণায় লালবাগ বালুর মাঠের পথসভায় বক্তব্য দেন।

রাত সাড়ে ৯টায় বালুর মাঠে সমাবেশ সমাপ্তির মধ্য দিয়ে টানা ৮ ঘণ্টার

নির্বাচনি প্রচারণা শেষ করেন তিনি। দুই দিনে তিনি ঢাকা মহানগরীর ১৪টি আসনের জনসভায় বক্তব্য দেন।

বেলা সাড়ে ১২টায় নিজের আসন ঢাকা-১৭ আসনে বনানীর কামাল আতাতুর্ক মাঠ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেটের আলীয়া মাদ্রাসা থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন।

এরপর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়ীয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জের মৌচাক, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জের সোনারগাঁও, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকার উত্তরা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, ফরিদপুর, ঠাকুগাঁও, নীলফামারী, দিনাজপুরসহ সর্বমোট ২৭টি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন ।

সব মিলিয়ে ঢাকাসহ সারাদেশে ৯ দিনে ৪১টি জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com