বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিসভায় যাব না: গয়েশ্বর

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : ‘মৃত্যুর আগ পর্যন্ত’ মন্ত্রিসভায় যোগ দেবেন না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়।

এতে ঢাকা-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য গয়েশ্বর বলেন, “আমি জানতাম, মন্ত্রী হব না, এটা জেনেই সেদিন (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি আপনাদের বলে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমি মন্ত্রিপরিষদে যোগ দেব না। আপনারা বলছেন, মন্ত্রী না হওয়ার জন্য নাকি রাগ করে আসছি।

‘‘আমি সংসদ সদস্য; জনগণের প্রতিনিধি। শেষ পর্যন্ত মানুষের পক্ষে লড়াই করব, নিয়মের কথা বলব এবং নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করব।”

গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান থেকে বেরিয়ে যান গয়েশ্বর। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়।

সেই প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, “মন্ত্রিসভায় ডাক পেলে আমি আগেই জানতে পারতাম। একজন জ্যেষ্ঠ নেতা হিসেবে আমাকে সামনের সারিতে বসার আসন দেওয়া হয়েছিল। কিন্তু এক কর্মকর্তা না জেনে মন্ত্রী ছাড়া সবাইকে আসন ছেড়ে দিতে বলেন।

“এমনকি না গেলে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ডেকে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়। এই পরিস্থিতিতে আমি অনুষ্ঠানস্থল ত্যাগ করি। ফেরার সময় অনেকে থাকতে অনুরোধ করলে কিছুটা রাগ প্রকাশ করি। পরে সেটিই ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে সংবাদমাধ্যমে।”

গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান বিএনপির এই প্রবীণ নেতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।

এতে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া ও আফতাব আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল ইসলাম ও দক্ষিণ থানার ওসি এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com