রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: চরম উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইলের নতুন ব্যারেজ নিক্ষেপ করেছে ইরান।

এরআগে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় ইরানের মিসাইল লঞ্চার লক্ষ্য করে তারা নতুন করে হামলা শুরু করেছে।

শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। ওই সময় ইসরায়েলেও হামলা চালায় তারা।

দিনের বেলা একাধিক হামলার পর রাতের অন্ধকার নেমে আসার পর হামলার তীব্রতা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানে যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার সকালে ইরানে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি সেনারা। এরপর বিকেলের দিকে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ফোনালাপের একটি ছবি প্রকাশ করেছে।

এ সময় তার সামনে একটি বই রাখা দেখা গেছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে বইটি যুদ্ধ সংক্রান্ত। আর বইটির নাম ‘যুদ্ধের মিত্র : কীভাবে মিত্র শক্তিগুলোর লড়াই যুদ্ধ ও বিশ্বকে বদলে দিয়েছে।’

সূত্র: আলজাজিরা

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com