শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

কোনো চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার ‘আলোচনা করেনি’, দাবি জামায়াত আমিরের

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি চুক্তি করলেও কোনো চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে ‘আলোচনা করেনি’ বলে দাবি করেছেন দলটির আমির শফিকুর রহমান।

শুক্রবার বিকালে ফেইসবুকে এক পোস্টে তিনি এ দাবি করেন।

নির্বাচনের তিন দিন আগে ৯ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে বিদায়ী অন্তর্বর্তী সরকার। ওই চুক্তি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি বলেন, বাণিজ্য চুক্তি করার আগে এ বিষয়ে ‘বিএনপি ও জামায়াত সম্মতি দিয়েছিল’।

খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আগে দরকষাকষিতে বাংলাদেশের পক্ষ থেকে তিনি ছিলেন প্রধান ভূমিকায়।

চুক্তিতে ‘বিএনপি-জামায়াতের সম্মতি দেওয়ার বক্তব্য’ নিয়ে আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে ফেইসবুকে পোস্ট করলেন জামায়াত আমির। ওই পোস্ট তিনি তিনবার সম্পাদনা করেন, তবে বানান ছাড়া অন্য কোনো বড় সংশোধন দেখা যায়নি।

শফিকুর রহমান লিখেছেন, “আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

“কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি।”

তিনি বলেন, “অতএব এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।”

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com