বাংলা হেডলাইনস: ইরানে নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করায় হতাশ হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৪টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, “আমরা মনে করি মোজতবা সুপ্রিম লিডার হওয়ায় ইরানে সেই আগের সমস্যাই চলবে।”
ট্রাম্প এর আগে মোজতবাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।
অপরদিকে দখলদার ইসরায়েল জানিয়েছিল, ইরানের নতুন সুপ্রিম লিডার যিনিই হোক তাকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালাবে। সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম