শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিমুল ফুলের সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলব্রিজের পাশে শিমুল ফুলের সেলফি তুলতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আকতার হোসেনের ছেলে ফয়সাল কবির (২৫) ও একই উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আল ফেসানি (২৪)। নিহতরা সম্পর্কে খালাতো ভাই বলে জানা গেছে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার (জিআরপি) ওসি দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘাটিনা রেলব্রিজের উভয়পাড়ে সারি সারি শিমুল গাছে বসন্তের শিমুল ফুল ফুটে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। শিমুল ফুলের এ অপরূপ সৌন্দর্য দেখতে ও সেলফি তুলতে প্রতিদিন যুবক-যুবতীসহ অনেকেই সেখানে ভিড় জমায়। বৃহস্পতিবার বিকেলে ব্রিজের পাশে মোটরসাইকেল রেখে ওই দুই যুবক শিমুল ফুলের ছবি তুলতে যায়। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রেন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফয়সাল কবির নিহত হয়।

স্থানীয়রা অপর যুবক আল ফেসানিকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com