রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ইরানের সঙ্গে ‘প্রধান বিষয়গুলোতে একমত’ হওয়ার দাবি ট্রাম্পের, হামলা ৫ দিনের জন্য স্থগিত

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৪৮ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান বিষয়গুলোতে একমত’ হয়েছে।

সোমবার ফ্লোরিডায় সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প। তিনি জানান, রোববার মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

ট্রাম্প বলেন, আলোচনা চলবে এবং আলোচনা ফলপ্রসূভাবে চললে খুব শিগগিরই একটি চুক্তি হবে।

“আমাদের মধ্যে খুবই জোরাল আলোচনা হয়েছে। দেখা যাক এই আলোচনা কোন দিকে নিয়ে যায়। আমাদের প্রধান প্রধান বিষয়ে মতৈক্য হয়েছে। আমি বলব, প্রায় সব প্রধান বিষয়েই আমরা একমত হতে পেরেছি,” বলেন তিনি।

ইরানের কার সঙ্গে আলোচনা চলছে তা ট্রাম্প জানাননি। তবে ইরানের সর্বোচচ নেতার সঙ্গে আলোচনা চলছে না উল্লেখ করে তিনি বলেন, “তেহরানের আরও কিছু নেতা অবশিষ্ট আছেন।”

ট্রাম্পের কথায়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানের একজন শ্রদ্ধেয় নেতার সঙ্গে আলোচনা করছেন। তবে সেই নেতার নাম জানাননি তিনি।

এর আগে ট্রাম্প যুদ্ধ শেষ করা নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেছিলেন। যদিও ইরান এমন কোনও আলোচনা চলার কথা অস্বীকার করেছে।

এদিকে, ট্রাম্প ইরানের সঙ্গে গত দুইদিন বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলার পরিকল্পনা পাঁচদিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি।

গত শনিবার ট্রাম্প হুমকি দেন, ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার হুমকির জেরে পাল্টা হুমকি দেয় ইরান। দেশটি জানায়, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলো লক্ষ্য করে হামলা চালাবে।

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রায় শেষ দিকে চলে এসেছে। তার আগেই তিনি হামলার পরিকল্পনা স্থগিতের কথা বলছেন।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প সোমবার (২৩ মার্চ) লিখেছেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা বা শত্রুতা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।” সুত্র: গণমাধ্যম  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com