শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর টানা ২২২ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত বিদ্যুৎ সাশ্রয়ে ৯-৪টা অফিস, মার্কেট সন্ধ্যা ৬টা পর্যন্ত আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা জামায়াত আমির শফিকুর টানা ২২১ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত আপনারা জেন জির প্রতিনিধিত্ব করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: সংসদে এনসিপিকে পার্থ টানা ২২০ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঘাটতি নয়, আতঙ্কে বাড়তি তেল কেনাতেই সংকট: জ্বালানি মন্ত্রী টানা ২১৯ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত

আপনারা জেন জির প্রতিনিধিত্ব করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: সংসদে এনসিপিকে পার্থ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ক্ষমতাসীন বিএনপির শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন বর্তমান সরকারই করবে, তবে কারো নির্দেশনা মেনে নয়।

মঙ্গলবার জাতীয় সংসদে জুলাই সনদের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ভোলা ১ আসনের এমপি পার্থ বলেন, “আমার কথাটা একটু ম্যানুভার করেন, সংবিধানটাকে আমরা রেসপেক্ট করি, জুলাই সনদকেও আমরা রেস্পেক্ট করি। ইনশাল্লাহ, সিন্স উই হ্যাভ গুড স্পিরিট, উই হ্যাভ গুড ইনটেনশন, আমরা ভালো কিছু নিয়ে আসব।”

বিরোধী দলের এমপিদের উদ্দেশে তিনি বলেন,

“আমি আপনাকে বলে দিচ্ছি, যদি জুলাই সনদের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড করি, আমাদের ঐক্য স্ট্যান্ড করে, আমি আন্দালিভ রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলব ইনশাল্লাহ।

“বাট ইউ ডোন্ট ডিকটেট আস দা প্রক্রিয়া, দা সিস্টেম হাউ উই ডু ইট। যেভাবে হবে, সেভাবে আমরা করব। সংবিধানকেও রাখব, জুলাইকেও সম্মান করব।”

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকার বিষয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের তোলা মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন বিজেপির চেয়ারম্যান।

তিনি বলেন, “আমি যেটা বলব, আমরা সবাই মিলে বসি, আলাপ করি। কিন্তু আমাদের কোনো সদস্যের বক্তব্যে যাতে জুলাইকে আন্ডারমাইন না করা হয়। কারণ মনে রাখতে হবে, যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিল, সেদিন চিটাগাংয়ে ওয়াসিম আকরামও (ছাত্রদলের কর্মী) কিন্তু শহীদ হয়েছিলেন।

“কন্ট্রিবিউশন কিন্তু কারো কম না। আমাদের সবারই কেউ হয়ত দুই গুলিতে মারা গিয়েছে, কেউ এক গুলিতে মারা গিয়েছে। কিন্তু মারা গিয়েছে কিন্তু অনেকেই। আমি তাই বলছি বারবার, আমরা ন্যাশনাল ইউনিটি ডাকি। আমরা কথা বলি, কিন্তু আপনারা দয়া করে আমাদেরকে অ্যাটাকিংয়ে যাবেন না।”

সরকারি দল জুলাই সনদের ‘পক্ষে’ আছে দাবি করে এই শরিক নেতা বলেন, “আমাদের চেষ্টা প্রথম থেকে দেখেন, নির্বাচনের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর গেশ্চার দেখেন। আপনাদের বাড়িতে তিনি গিয়েছেন, বড় বড় নেতাদের বাড়ি গিয়েছেন, এটাকে ইতিবাচক ভাবে নেন।

“আপনারা তো ম্যানুভার করতে পারেন, প্রবলেম কী? আপনারা সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সাথে গোপনে মিটিং করছেন, ওটা তো ম্যানুভার। দিস ইজ গুড কোয়ালিটি ব্রাদার, ডোন্ট আপসেট। আপনারা সারাজীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। আপনারা তো ভোটের জন্য… ইউ হ্যাভ টার্নড; আজকে প্রবলেম কী?”

পার্থ বলেন, “আপনাদের কথায় আজকে দেশবাসী বিভ্রান্ত যে, আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। এটা ঠিক না। আমরা বাস্তবায়ন চাই। কিন্তু প্রক্রিয়াটা কী? প্রক্রিয়া তো আপনারা ভুল করেছেন। কেন সেই সময়ে ইন্টেরিম গভার্নমেন্টে আপনারা সাপোর্ট করেছেন? বলতেন যে এটা একটা ট্রানজিশনাল রেভোলিউশনারি গভার্নমেন্ট হোক, কনস্টিটিউশন রি-রাইট করা হোক।

“আপনারা কোথা থেকে নিয়ে আসছেন সংবিধান সংস্কার পরিষদ? এটার স্ট্যাটাস কোথা থেকে এসেছে? আমরা সচারাচর যেভাবে সংবিধান পরিবর্তন করি, আমরা সেখানে থাকতে চাই। আমরা সেভাবে করব। আপনারা বসেন, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, লেটস টক, লেটস সিট ডাউন।”

ভোলার এই আইনপ্রণেতা বলেন, “জনগণ ৭০ শতাংশ ভোট অবশ্যই গণভোটে দিয়েছে। জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য ৫১ শতাংশ ভোট আমাদেরও দিয়েছে।”

অনেকে যে গণভোটকে ‘অবৈধ’ বলেন, সে কথা তুলে ধরে পার্থ বলেন, শুনতে কঠোর শোনালেও এটাই ‘সত্যি’, কারণ এই গণভোটের সুযোগ সংবিধানে নেই।

“তারপরও এই গণভোট আমরা চেয়েছি। দেশের জনগণকে সম্পৃক্ত করতে চেয়েছি–এই কারণে আমরা গণভোটে রাজি হয়েছি। এখন আপনাকে একটা কথা বলি, আসলে বলা উচিত না… ইন্টেরিম গভার্নমেন্ট তো আমাদেরই ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল…কিছু পলিটিক্যাল ব্লাফ তো আমরা পেয়েছি।

“যেমন গণভোটের ব্যালটে চারটা কথা বলেছে। আচ্ছা, চিন্তা করেন তো ভাই, একটা ভোটারের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে আমি একটাতে ভোট দিতে চাই না। আমি একটা বিষয়ের সাথে একমত না। আমি কী করব? ‘হ্যাঁ’ না ‘না’তে ভোট দেব? জবাব নেই। আপনি আমাকে বাধ্য করেছেন, আপনি জনগণকে বাধ্য করেছেন।”

এই পর্যায়ে বিরোধী দলীয় সদস্যরা হৈচৈ করলে স্পিকার সংসদ সদস্য পার্থকে স্পিকারের দিকে তাকিয়ে কথা বলতে বলেন।

পার্থ তখন বলেন, “আসলে মাননীয় স্পিকার, আবেগ-বিবেক দুইটার মিশ্রণ হয়ে যায় তো… ঝামেলা হয়ে যায় । শুধু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, এটা আবেগের জায়গা না। এতেই একদম ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সোশাল মিডিয়া যা আছে। তো আমি তো একটু আবেগ দেখাতেই পারি।”

বিজেপি চেয়ারম্যান বলেন, “১৭ বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, ২০ দলে ছিলাম, চার দলে ছিলাম অনেক আগে থেকেই।

“আমরা চাই না। কিন্তু এই যে একটা প্রক্রিয়া, ‘সংবিধানকে ছুড়ে ফেলে দাও’, সংবিধানকে ছুড়ে ফেলব কেন? সংবিধান কি মনে করায়ে দেয় যে এটা একাত্তরের পরাজয়ের দলিল? আমি সংবিধান কেন ছুড়ে ফেলে দেব? এই সংবিধানে কেন গাত্র দাহ হবে, এত গায়ে লাগবে কেন?”

পার্থ বলেন, “আমি অনেক আইনের কথা বলতে পারতাম। আমি একটা সাধারণ কথা বলি, ইউনিটি ইজ দ্য কি। আমি আগেও যেটা বলছি, এখনো সেটা বলি। সংবিধানের উপরেও আমাদের রেসপেক্ট থাকতে হবে। একইসঙ্গে আমাদের উপায় খুঁজে বের করতে হবে, যাতে আমরা মূল চেতনাকে সমুন্নত রাখতে পারি।

“আমরা পলিটিশিয়ান, এটা আমরা করব। কিন্তু কোনোভাবে… জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান যদি নিতে যান, তাহলে আপনারা কোনোদিন সাকসেসফুল হবেন না। আপনারা যদি জুলাইয়ের মাথায় কাঁঠাল ভেঙে …।”

তিনি বলেন, “এনসিপি আমাদের দল, আমাদের হিরোরা, যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন। তাদেরও বলি দিই, আপনারা জেন জির প্রতিনিধিত্ব করেন। জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না। এনসিপির ভাইদের বলতে চাই, আপনারা পজেটিভ পলিটিক্স নিয়ে আসবেন।”

পার্থর পুরো বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগ্রহ নিয়ে শুনতে দেখা যায়। সরকারি দলের সাংসদরা বিভিন্ন সময়ে করতালি দিয়ে সমর্থন দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com