বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি এমপির বাড়িতে আগুনের পরও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এ কথা বলা যাবে কি না, প্রশ্ন নাহিদের তুরস্কে কপ-৩১ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি

হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৩৫ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ১৯ দিনে দেশের বিভিন্ন স্থানে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজন মারা গেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র হাম পরিস্থিতি নিয়ে এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, গত ১৫ মার্চ থেকে এসব তথ্য সংরক্ষণ করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ হাজার ৭৯২ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪৭ জন, যার মধ্যে ৪২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে ৭৭১ জনের ক্ষেত্রে হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com