মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী বিএনপির ‘পা থেকে মাথা পর্যন্ত সবাই চাঁদাবাজ’: জামায়াত আমির দুই মাসে হাম ও হামের উপসর্গে ৪৫১ জনের মৃত্যু শি জিনপিংকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনও অটুট ‘বাজার সিন্ডিকেট’ ভাঙতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৪ দেখা হয়েছে
অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস। ফটো: সংগৃহীত

বাংলা হেডলাইনস : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ ‘ভুল’ বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস।
তিনি বলেন, এই যুদ্ধ বিশ্বকে আরও নিরাপদ করে তুলেছে, এমন দাবি তিনি “বিশ্বাস করেন না”।
ওয়াশিংটনে সংবাদমাধ্যম সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলার সময় রিভস এই মন্তব্য করেন।
ব্রিটিশ অর্থমন্ত্রী হিসেবে বর্তমান বিশ্ব পরিস্থিতির নিয়ে এটি তার অন্যতম কড়া সমালোচনা।
র‍্যাচেল রিভস বলেন, “প্রশ্নটি এটি নয় যে, আপনি ইরান সরকারকে পছন্দ করেন কি না, ব্যক্তিগতভাবে আমি তাদের একদমই পছন্দ করি না। কিন্তু বড় প্রশ্ন হলো, আপনি যে পরিবর্তনটি চাইছেন তা কীভাবে অর্জন করবেন।”
তিনি আরও বলেন, “একটি কূটনৈতিক পথ খোলা ছিল, দুই পক্ষের মধ্যে কথা হচ্ছিল এবং আনুষ্ঠানিক আলোচনা চলছিল।”
আলোচনা বন্ধ করে সরাসরি যুদ্ধে জড়ানোকে ‘ভুল’ পদক্ষেপ উল্লেখ করে রিভস বলেন, “কূটনৈতিক আলোচনা বন্ধ করে সংঘাতে জড়িয়ে পড়াটা ভুল ছিল।
“কারণ, কয়েক সপ্তাহ আগে আমরা যতটা নিরাপদ ছিলাম, আজ তার চেয়ে বেশি নিরাপদ, এমনটা আমি অন্তত মনে করি না।”
গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত চরম আকার ধারণ করেছে।
সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়া শান্তি আলোচনা কোনও সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সূত্র: গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com