শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ দেখা হয়েছে
ফাইল ছবি ।

বাংলা হেডলাইনস: যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা রবিবার এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবিদাওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন, বারবার পরষ্পরবিরোধী বিবৃতি এ পর্যন্ত আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে থেকেছে।

তাছাড়া, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ, যা যুদ্ধবিরতি সমঝোতার লঙ্ঘন হিসাবে বিবেচিত এবং এরসঙ্গে হুমকি-ধামকিও আলোচনা বিঘ্নিত করেছে।

এই পরিস্থিতিতে আলোচনা ফলপ্রসূ হওয়ার কোনও সম্ভাবনা স্পষ্টতই দেখা যাচ্ছে না, বলা হয় বার্তা সংস্থা ইরনা-র খবরে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ সপ্তাহে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পাঠাচ্ছেন বলে ফক্স নিউজকে জানিয়েছেন।

তবে ইরানের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকলে কোনও আলোচনা হবে না। ইরান আলোচনায় বসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিতও করেনি।

যদিও পাকিস্তানে বৈঠকের প্রস্তুতিতে নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ দেখা গেছে।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজের প্রধান বৈদেশিক সাংবাদদাতাকে বলেন, “ইরান চুক্তি সই না করলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে।”

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি না হলে মঙ্গলবারই দুইপক্ষের মধ্যে বহাল থাকা সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাবে।

এই যুদ্ধবিরতি হওয়ার আগেও ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, অন্যথায় ইরান সভ্যতা ধ্বংস করা হবে। সূত্র: গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com