শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী

স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ একটি স্ক্রিনশট পোস্ট করাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এরমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতাকে শাহবাগ থানার মধ্যে মারধর করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর শাহবাগ থানায় এবং এর সামনে এ ঘটনা ঘটে। এসময় মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিসহ কয়েকজন সদস্যও আহত হন।

আহতদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন তারা।

অপরদিকে ছাত্রদলের কর্মীদের অভিযোগ এক শিবিরকর্মী ওই কুরুচিপূর্ণ পোস্টটি দিয়েছেন।

ছাত্রশিবিরের তরফে ওই স্ক্রিনশট ‘ভুয়া’ বলে দাবি করা হয়। ঘটনার কেন্দ্রে থাকা শিবির সমর্থিত প্যানেল থেকে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া আব্দুল্লাহ আল মাহমুদ বিষয়টি শাহবাগ থানায় জানাতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনায় তাকে দায়ি করে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

ঘটনা জেনে থানার গিয়ে সেখানে হামলার শিকার হন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনার ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, শাহবাগ থানার ওসির দরজার সামনে মোসাদ্দেককে মারধর করা হচ্ছে। থানা হাজতের সামনে মারধরের শিকার হন জুবায়ের।

এ সময় ছাত্রদলেরই কয়েকজনকে শিবিরের নেতৃত্বাধীন প্যানেলের এ দুই ডাকসু নেতার ওপর হামলা ঠেকাতে চেষ্টা করতে দেখা যায়।

ডাকসু নেতাদের ওপর যারা হামলা চালান তাদের ছাত্রদল নেতাকর্মী বলে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন নাসির এ ঘটনা স্বীকার বা অস্বীকার কোনটাই করেননি।

তিনি বলেন, “আমি চট্টগ্রাম থেকে এইমাত্র ফিরলাম। আমি বিষয়টা শুনেছি, আমরা দেখছি।”

এ ঘটনার পর শাহবাগ থানা এলাকার আশাপাশে ও ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

এ ঘটনার পর থেকে থানার প্রধান ফটক বন্ধ রেখেছে পুলিশ। বাইরে অবস্থান নিয়ে শিবিরকে ইঙ্গিত করে ‘গুপ্ত’সহ বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের তরফে দাবি করা হয়, আব্দুল্লাহ নামে এক শিবিরকর্মী ওই কুরুচিপূর্ণ ফটোকার্ডটি শেয়ার করেছেন। এটি ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়।

ছাত্রশিবিরের নেতাদের ভাষ্য, এ নিয়ে উত্তেজনা বাড়তে থাকলে সন্ধ্যায় শিবিরের ওই কর্মী তার নামে ভুয়া স্ক্রিনশট ছড়ানো হচ্ছে বলে থানায় যান সাধারণ ডায়েরি (জিডি) করতে। এসময় উত্তেজিত ছাত্রদল নেতাকর্মীরাও সেখানে জড়ো হন। এরপর থানায় যান ডাকসুর দুই নেতা মোসাদ্দেক ও জুবায়ের। তারা সেখানে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েন।

কয়েকটি ভিডিওতে তাদের ঘিরে ছাত্রদল নেতাদের স্লোগান দিতে ও টানাহেঁচড়া করতে দেখা যায়। এসময় তাদের মধ্যে হাতাহাতি ও বাগবিতণ্ডা হতে দেখা যায়।

দুই পক্ষের উত্তেজনার মধ্যে ঢাকা বিশ্বদ্যিালয়ের কয়েকজন সাংবাদিক কথা বলতে গেলে তারাও মারধরের শিকার হন। এসময় ঢাকা বিশ্বদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। আহতদের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয় পাওয়ার পরও মারধর করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদিক সমিতির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি মানজুর হোসেন মাহী বলেন, “আমরা শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের জন্য যাই। সেখানে যাওায়ার পরপরই পূর্বপরিকল্পিতভাবে আমাদেরকে সংবাদ সংগ্রহে বাধার সৃষ্টি করে। এক পর্যায়ে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করা হয়। একে একে দশজনকে বেধড়ক পেটানো হয়। শাহবাগ থানার পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।“

এ ঘটনায় শুধু সমিতির অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন বলে দাবি তার।

আহতদের মধ্যে রয়েছেন- ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও আগামীর সময়ের প্রতিনিধি লিটন ইসলাম, দেশ রূপান্তরের এইচ এম খালিদ হাসান, ডেইলি অবজার্ভারের নাইমুর রহমান ইমন, ডেইলি স্টারের মাহাথীর মোহাম্মদ, বাংলাদেশ প্রতিদিনের মো. ছাব্বিরুল ইসলাম, নয়া দিগন্তের মো. হারুন ইসলাম, রাইজিংবিডি ডটকমের মো. সৌরভ ইসলাম, মানবজমিনের মো. আসাদুজ্জামান খান, ঢাকা ট্রিবিউনের মো. সামশুদৌজা নবাব, প্রাইম বাংলাদেশের ইফতেখার সোহান সিফাত ও প্রতিদিনের বাংলাদেশের মাহরিব বিন মহসিন।

আহত প্রতিনিধিদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কিছু সময় পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবসহ অন্যরা শাহবাগে এসে থানা থেকে মোসাদ্দেক ও জুবায়েরকে বের করে গাড়িতে তুলে দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসা নেন তারা।

সাংবাদিক সমিতির সদস্য সৌরভ ইসলামের অভিযোগ, “ছাত্রদলের এক কর্মী অপমানজনকভাবে সাংবাদিকদের সাথে কথা বলায় আমরা এর প্রতিবাদ করি। এরপর ছাত্রদলের কিছু জুনিয়র নেতাকর্মী আমাকে লক্ষ্য করে অভিযোগ তোলে যে, আমি নাকি ছাত্রদলের ওপর সাংবাদিকদের হামলার নির্দেশ দিয়েছি, যা সম্পূর্ণ মিথ্যা।

“ওরা আমাকে জোর করে টেনে ভিড়ের মধ্যে নিয়ে যায় এবং মারধর করে। পরে আমাদের অন্যান্য সাংবাদিক এলে তাদের উপরও হামলা করা হয়। আমাকে টার্গেট করা হচ্ছিল বুঝতে পেরে আমি সেখান থেকে সরে যাই।”

তিনি বলেন, “ঘটনাস্থলে অন্তত ১৫০ জন ছাত্রদলের ঢাবি ও অন্যান্য ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিল। তাদের মধ্যে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারাও ছিলেন। সিনিয়রদের অনেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন।”

এ ঘটনার বিষয়ে ডাকসুর ভিপি সাদেক কায়েম ফেইসবুক পেজে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানারের’ একটি ফটোকার্ড জুড়ে দিয়ে একটি পোস্ট দেন।

এতে বলা হয়, “প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইমা রহমানের ছবি এআই দিয়ে আপত্তিকরভাবে বানিয়ে তৈরি করে পোস্ট দেওয়া হয় এহসান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে। তবে এহসান চৌধুরীর আইডির সেই ফেইসবুক পোস্টের স্ক্রিনশট এডিট করে পোস্টটি ডাকসুতে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে নির্বাচন করা আব্দুল্লাহ আল মাহমুদ এর ফেইসবুক থেকে করা হয়েছে বানিয়ে প্রচার করা হয়েছে।”

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com