বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৮০ দেখা হয়েছে
ফাইল ফটো।


বাংলা হেডলাইনস : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের আগের পরিকল্পিত পাকিস্তান সফরের সূচি বাতিল করেছেন। ইরানের সঙ্গে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় অংশ নিতে তাদের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল।
ট্রাম্প মার্কিন প্রতিনিধিদের ওই পরিকল্পিত সফরসূচি বাতিল হওয়ার কথা একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানান।
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার সকালে উইটকফ ও কুশনারের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। কিন্তু ইসলামাবাদে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার সফরসঙ্গীদের নিয়ে পাকিস্তান ত্যাগ করার পর ট্রাম্প মার্কিন প্রতিনিধিদলের সফরসূচি বাতিল করেন।
আরাকচি ও ইরানি প্রতিনিধি দল শনিবার দিনভর ইসলামাবাদে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের রেড লাইনগুলো কী আর কোথায় তেহরানের আপস করার সুযোগ আছে, তা নিয়ে বিস্তারিত আলাপ করেন।
পাকিস্তানি কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, তারা এখনও আশাবাদী। তারা ইরানের অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনেছেন আর কিছু ক্ষেত্রে তেহরানের নমনীয় হওয়ায় লক্ষণ দেখেছেন।
এখন ইরানিরা তাদের যা বলেছে সে বিষয়ে পাকিস্তানিরা যদি আমেরিকানদের বোঝাতে সক্ষম হয় তাহলে দুইপক্ষের মধ্যে শান্তি আলোচনা যোগ দিতে ইরানের প্রতিনিধিদল আবার পাকিস্তানের ফিরে যেতে পারে বলে আশা করছেন পাকিস্তানি কর্মকর্তারা। সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com