বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৯৬ দেখা হয়েছে
ছবি সংগৃহীত ।

বাংলা হেডলাইনস: ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউজ সংবাদদাতা সমিতির নৈশভোজে গুলি চালানো বন্দুকধারী ‘ঘোর খ্রিস্টান-বিরোধী’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

হামলার ঘটনার পর রোববার ফক্স নিউজে প্রথম দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বন্দুকধারীকে নিয়ে এই মন্তব্য করেন।

শনিবার ওই নৈশভোজের আয়োজন করেছিল হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন। হামলাকারী শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছোড়ে।

নৈশভোজে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন। তাদের দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাদের পাশাপাশি সেখানে উপস্থিত থাকা ট্রাম্প প্রশাসনের সব কর্মকর্তারাও নিরাপদ আছেন বলে ঘোষণা দেওয়া হয়।

হামলাকারী পরে আটক হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে এবং তার নাম কোল টমাস অ্যালেন বলে জানিয়েছে।

ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকরে গণমাধ্যমের খবর নিশ্চিত করে জানিয়ে বলেছেন, আটক হওয়া হামলাকারী ক্ষুব্ধ ভাষায় একটি ইশতেহার লিখেছিলেন।

সেই ইশতেহার সম্পর্কে বিস্তারিত কিছু ট্রাম্প জানাননি। তবে তিনি বলেন যে, “তার (হামলাকারী) মনে খ্রিস্টানদের প্রতি ঘৃণা ছিল। তিনি ঘোর-খ্রিস্টানবিরোধী ছিলেন। বিষয়টি ধর্মীয়।”

ফক্স নিউজের খবরে এও বলা হয়েছে যে, সন্দেহভাজন হামলাকারীর ভাই নিউ লন্ডন ও কনেটিকাটের পুলিশকে ওই ইশতেহার সম্পর্কে জানিয়েছিলেন।

ট্রাম্প বলেছেন, হামলাকারীর পরিবার জানিয়েছে, সে (টমাস অ্যালেন) খুবই সমস্যাগ্রস্ত ছিল। হামলাকারীকে একজন অসুস্থ মানুষ হিসাবে অভিহিত করে ট্রাম্প বলেছেন, পরিবারও তার মানসিক অস্থিরতা সম্পর্কে জানত।

ট্রাম্পের মতে, আটক হামলাকারী হত্যার উদ্দেশ্যেই ওই নৈশভোজে এসেছিলেন। রোববার ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যানশে জানান, ট্রাম্পসহ তার প্রশাসনের কর্মকর্তারা সম্ভবত হামলাকারীর লক্ষ্যবস্তু ছিলেন।

হামলাকারী লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো ভ্রমণ করেছিলেন এবং তারপর ওয়াশিংটনে যান বলে ধারণা প্রকাশ করেছেন ব্ল্যানশে। সূত্র:গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com