শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৬৬ দেখা হয়েছে
ছবি সংগৃহীত।

বাংলা হেডলাইনস: ইরানের নৌবাহিনীর সব নৌযান ধ্বংস কররতে মার্কিন সামরিক বাহিনী ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন পেন্টাগনের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।

মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস) অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির এক শুনানিতে জেনারেল কেইন বলেন, “ইরানি নৌবাহিনী পুরোপুরি পরাজিত হওয়ার দাবি করার পরও কিছু দ্রুতগামী আক্রমণকারী বোট এখনও হরমুজ প্রণালিতে সক্রিয় রয়েছে। ইরানের কাছে এখনও ছোট ও উচ্চগতিসম্পন্ন নৌযান রয়ে গেছে।”

এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে একাধিক জোরালো বক্তব্য দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে, মার্কিন বাহিনী ১৫৯টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, যা ইরানের পুরো নৌবাহিনীর সমান। তিনি আরও জোর দিয়ে বলেছিলেন যে, ইরানের সামরিক সক্ষমতা মূলত শেষ হয়ে গেছে।

তবে পেন্টাগনের বক্তব্য ট্রাম্পের আগের এই দাবির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা ওয়াশিংটনের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্রাম্প বলেছিলেন, “ইরানের নৌবাহিনীর যা অবশিষ্ট আছে তা হল, কিছু ছোট বোট এবং আমরা সেগুলোকেও ধ্বংস করব।” তিনি আরও মন্তব্য করেন যে, যুদ্ধের মাঝে দুই সপ্তাহের বিরতির সুযোগে ইরান হয়ত আবারও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে।

ইরানের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তার দাবি, ইরান এখন কার নেতৃত্বে চলছে তা খোদ ইরানিরাই জানে না। তিনি বলেন, “নিশ্চিতভাবে কেউ জানে না তাদের নেতা আসলে কে।” সূত্র: গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com