বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯০ দেখা হয়েছে
ছবি সংগ্রহীত।


বাংলা হেডলাইনস: জেট ফুয়েলের ‘আকাশচুম্বী দাম’ ও হোয়াইট হাউসের বেলআউট পরিকল্পনা ভেস্তে যাওয়ায় কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সস্তায় ভ্রমণের জন্য খ্যাত মার্কিন ক্যারিয়ার ‘স্পিরিট এয়ারলাইনস’।
শনিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ভোররাত থেকে সব ফ্লাইট বাতিল করে দিয়েছে তারা। এ কারণে মার্কিন প্রশাসন এয়ারলাইনসটির টিকেট কাটা যাত্রীদের বিমানবন্দরে না যেতে অনুরোধ করেছে।
আল জাজিরার এক প্রতিবেদন বলছে, ১ মে থেকে ১৫ মে’র মধ্যে স্পিরিটের ৪ হাজার ১১৯টি অভ্যন্তরীণ ফ্লাইট ঠিক করা ছিল। এসব ফ্লাইটে আসন ছিল প্রায় ৮ লাখ ১০ হাজার।
দুই মাসের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে বিমানের জ্বালানির (জেট ফুয়েল) দাম এপ্রিলের শেষ দিকে প্রতি গ্যালন ৪.৫১ ডলারে ঠেকে। স্পিরিট তাদের পুনর্গঠন পরিকল্পনায় এ বছর এ জ্বালানির দাম ধরেছিল সর্বোচ্চ ২ দশমিক ২৪ ডলার।
ঋণদাতাদের সাথে করা একটি চুক্তির আওতায় এয়ারলাইনসটি এবারের বসন্তের শেষদিকে বা গ্রীষ্মের শুরুতে দ্বিতীয়বার দেউলিয়া হওয়া থেকে বেরিয়ে আসার চেষ্টায় ছিল। কিন্তু ইরান যুদ্ধ জ্বালানি দাম বাড়িয়ে দেওয়ায় তা সম্ভব হল না।
প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারলাইনসটিকে বাঁচাতে ৫০০ মিলিয়ন ডলারের বেলআউট প্রস্তাব করেছিলেন—কিন্তু তার উপদেষ্টা ও কংগ্রেসের রিপাবলিকানদের বিরোধিতায় সেটি ব্যর্থ হয়।
ট্রাম্প পরে জানান, “আমাদের স্বার্থ আগে, শুধু ভালো চুক্তি হলেই আমরা এগিয়ে আসতাম।”
দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, অন্য এয়ারলাইনসকে স্পিরিট কিনতে বলা হলেও কেউ আগ্রহী ছিল না।
“কেউ কিনতে না চাইলে সরকার কেন কিনবে?” বলেছেন তিনি
স্পিরিটের সর্বশেষ ফ্লাইটটি ডেট্রয়েট মেট্রপলিটন বিমানবন্দর থেকে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে বলে জানিয়েছে আল জাজিরা। কোম্পানিটি এখন তাদের এক হাজার ৩০০-র বেশি ক্রু’কে নিজ নিজ গন্তব্যে ফিরিয়ে নিচ্ছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে ডাফি জানান, এয়ারলাইনস থেকে সরাসরি টিকিট কেনা যাত্রীদের টাকা ফেরতের জন্য জরুরি তহবিল রাখা হয়েছে। তবে তৃতীয় পক্ষ থেকে কেনা টিকিটের জন্য সংশ্লিষ্ট বিক্রেতার সঙ্গে যোগাযোগ করতে হবে।
দুর্ভোগ কমাতে ইউনাইটেড, ডেল্টা, জেটব্লু, সাউথওয়েস্ট এয়ারলাইনস স্পিরিটের বাতিল টিকিটের বিনিময়ে যাত্রীদের ২০০ ডলারে একমুখী ফ্লাইটের টিকেট দেবে, বলেছেন তিনি।
স্পিরিট এতটাই জনপ্রিয় এয়ারলাইনস ছিল যে এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের মোট ফ্লাইটের ৫ শতাংশই ছিল তাদের। গত দুই দশকে এত বড় মাপের কোনো মার্কিন এয়ারলাইনস বিলুপ্ত হয়নি।
ইরান যুদ্ধের ধাক্কায় বিশ্বজুড়ে দুর্বল এয়ারলাইনসগুলোর সিংগভাগই ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে জার্মানির লুফথানসা গত মাসে ২০ হাজার ফ্লাইট বাতিল করেছে।
শুক্রবার ভারতের এয়ার ইন্ডিয়াও ভাড়া বাড়ানো এবং প্রতিদিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ১০০র মতো ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে। সূত্র: গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com