বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা

  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯৪ দেখা হয়েছে
ছবি সংগৃহীত।

বাংলা হেডলাইনস: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টান টান উত্তেজনার অবসান ঘটতে চলেছে আজ সোমবার। বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে এদিন।

দুপুরের মধ্যেই স্পষ্ট হতে পারে শেষ হাসি কে হাসতে চলেছেন—মোদী না মমতা। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য এবারকার মতো হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা আর দেখা যায়নি।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের দল তৃণমূলের হার না মানা লড়াই, দুমাস ব্যাপী প্রচারের পরীক্ষা এবং ২৩ ও ২৯ এপ্রিলে দুই দফার ভোটে রেকর্ডসংখ্যক ভোটার উপস্থিতির পর এবার ফল হাতে পাওয়ার পালা।

তাই প্রহর গুনছেন দুই দলের নেতা, কর্মী, সমর্থকরা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস উভয়ই। যদিও বুথফেরত সমীক্ষাগুলোতে পাওয়া গেছে মিশ্র বার্তা।

কিছু সীমক্ষা বলছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। আবার কিছু সমীক্ষায় বলা হয়েছে, সামান্য ভোটের ব্যবধানে তৃণমূল ক্ষমতা ধরে রাখতে পারে।

স্থানীয় সময় আজ (সোমবার) সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট। এরপর ইভিএম গণনা শুরু করা হবে।

দুপুর ১২টা থেকে ১টার মধ্যে বেশিরভাগ আসনের প্রাথমিক প্রবণতা বা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যেতে পারে। তবে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত ফল পেতে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত সময় লেগে যেতে পারে।

রোববার এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে সোমবার ভোটগণনা হবে।

এর মধ্যে সবচেয়ে বেশি রাউন্ডের গণনা হবে চুঁচুড়ায়। সেখানে ২৭ রাউন্ড ইভিএম গণনা হবে। সবচেয়ে কম রাউন্ড গণনা রয়েছে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুরে।

এই তিন আসনেই ১০ রাউন্ড করে গণনা হবে। এবারের নির্বাচনে শুরু থেকেই নজর ছিল ভবানীপুর আসনের দিকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেখানে লড়াইয়ে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরের পাশাপাশি, এবার নন্দীগ্রাম আসনের ফল কী হয়, সে দিকেও নজর রয়েছে সবার।

গত বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকেই মমতাকে পরাস্ত করেছিলেন শুভেন্দু। এবার সেই আসনে শুভেন্দুর বিপরীতে লড়ছেন তৃণমূলের পবিত্র কর।

শেষ পর্যন্ত কে বাজি মারবে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল- তা নিয়ে রাজ্য এমনকি দেশেজুড়েও এখন কেবল একটাই জল্পনা। সূত্র: গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com