বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পশ্চিমবঙ্গে সম্ভাব্য মূখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জয়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ

পশ্চিমবঙ্গে সম্ভাব্য মূখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ও সম্ভাব্য মূখ্যমন্ত্রী নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএ) গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়াতে তিনি হামলার শিকার হন বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে।
নিহত ব্যক্তির নাম চন্দ্রনাথ রথ। তার বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায়।
বিজেপির বরাতে আনন্দবাজার পত্রিকা লিখেছে, বুধবার রাতে চন্দ্রনাথের গাড়ি পিছু নেন হামলাকারীরা। তারা দোহারিয়া এলাকায় চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে।
বিজেপির স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে বুদ্ধদেব বেরা নামে এক যুবক ছিলেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশের লাগোয়া পশ্চিমবঙ্গে টানা দেড় দশক ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে ইতিহাস গড়েছে বিজেপি।
২৯৩ আসনের মধ্যে ২০৬টি আসন জিতে নিয়ে প্রথমবারের মত পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি; আর মাত্র ৮১টি আসনে জিতে ভরাডুবির মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে।
মমতা এবার নিজের ভবানীপুর আসনেও জিততে পারেননি। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে।
বিজেপির একটি সূত্রের বরাতে আনন্দবাজার লিখেছে, ভবানীপুরে শুভেন্দুর হয়ে যে দলটি কাজ করেছে, তার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন চন্দ্রনাথ। একই দলে কাজ করেছেন গুলিবিদ্ধ বুদ্ধদেবও।
বিধানসভা নির্বাচনেরর ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুরের ঘটনায় প্রাণহানিও ঘটেছে। চন্দ্রনাথের মৃত্যুর আগে নির্বাচনি সহিংসতায় চারজনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
এর মধ্যে হাওড়ার উদয়পুর ও রাজারহাট নিউ টাউনে তৃণমূল সমর্থকরা দুই বিজেপি কর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ মোদীর দলের।
অন্যদিকে মমতা বন্দোপাধ্যায়ের দল বলছে, বীরভূমের নানুর এবং কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মীরা তাদের দলের দুই সদস্যকে খুন করেছে। সূত্র : ভারতীয় গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com