শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী বিএনপির ‘পা থেকে মাথা পর্যন্ত সবাই চাঁদাবাজ’: জামায়াত আমির দুই মাসে হাম ও হামের উপসর্গে ৪৫১ জনের মৃত্যু শি জিনপিংকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ

রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্কুলছাত্রী রামিসার ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করা হবে।
তিনি বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি যে, দ্রুত আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে। তবে শাস্তি সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না।’
বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সব নৃশংস অপরাধের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে, দ্রুত গ্রেফতার ও তদন্ত নিশ্চিত করছে।
রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধান আসামি সোহেলকে তার স্ত্রীসহ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। যত দ্রুত সম্ভব আদালতে চার্জশিট দাখিল করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।
তিনি বলেন,‘আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো নৃশংস অপরাধ উপেক্ষা করা হয়নি কিংবা আসামি গ্রেফতারে বিলম্ব হয়নি।’
তিনি আরও উল্লেখ করেন, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com