সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ রাষ্ট্রপতির আইনি সুরক্ষা কেবল তার দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য: তথ্য উপদেষ্টা গ্যাস সংকট ।। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব

  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১ দেখা হয়েছে
ফাইল ছবি।

বাংলা হেডলাইনস: নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক করেছে দলটির স্থায়ী কমিটি, যেখানে নিজেদের প্রার্থী ঠিক করার ভার দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার রাতে গুশলানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।”

বৈঠকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, স্থানীয় সরকার নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনার কথা বলেন তিনি।

গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রাত ৮টায় শুরু হওয়া স্থায়ী কমিটির এ বৈঠক চলে ঘণ্টা খানেক।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে কারও নাম নিয়ে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘এটা নিয়ে আলোচনা হয়নি।”

তিনি বলেন, আইন অনুসারে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতির নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে হবে । সেই অনুযায়ী ইসি এ নির্বাচন করতে প্রস্তুত থাকার কথা বলেছে।

“তারা (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে প্রার্থী কে হবেন সেই দায়িত্ব আমরা (স্থায়ী কমিটি) দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর ওপরেই ন্যস্ত করেছি।”

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com