সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ রাষ্ট্রপতির আইনি সুরক্ষা কেবল তার দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য: তথ্য উপদেষ্টা গ্যাস সংকট ।। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার

  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে জামিন দিয়েছেন দুবাইয়ের আদালত। কিন্তু এরই মধ্যে তার এই জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার। আর এ জন্য দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
রবিবার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
তিনি বলেন, কঠিন শর্তসাপেক্ষে বেনজীর আহমেদ জামিন পেয়েছেন, এটি আমরা শুনেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য আমরা দুবাইতে ল’ফার্ম নিয়োগ করেছে।
তিনি আরও বলেন, মামলার সার্টিফায়েড কপিটা যোগাড়ের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত বেইল (জামিন) ক্যানসেল করতে পারব। দ্রুত তাকে ফিরিয়ে আনতে পারব।’
এর আগে, রবিবার দুপুরে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিনে মুক্তির খবরের বিষয়ে জানতে চাইলে ঢাকার পুলিশ সদর দপ্তর জানায়, তাদের কাছে এ ধরনের কোনো দাপ্তরিক তথ্য নেই। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো বলতে পারবে।’
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে জামিন পেলেও বেনজীর আহমেদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দুবাই আদালত। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে জমা রাখা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। ফলে জামিন পেলেও আপাতত তার দেশত্যাগের কোনো সুযোগ নেই।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com