বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ঢাকার মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার সাংবাদিকদের তিনি জানান এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা জানেন মিরপুরে রাড্ডার ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং বিভাগীয় প্রসেডিং শুরু হয়েছে। এছাড়া রাজনৈতিক সংশ্লিষ্টতা ওখানে নেই।”
কারও নাম উচ্চারণ না করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা অপরাধী হিসাবে ওখানে গেছে তাদের কারো কারো রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু সেটা আমরা কখনই আমলে নেব না। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
“ওখানে একজন সংসদের সংশ্লিষ্টতা আছে কি না বিষয়টি তদন্তাধীন, এ বিষয়ে কাউকে ছাড় দেব না, যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়।”
গেল ২৪ সেপ্টম্বর গভীর রাতে ভারী যন্ত্রপাতি দিয়ে সংস্থাটির কার্যালয়ের একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। আর পাকা ভবনের আল্ট্রাসনোগ্রাম কক্ষ, টিকাকক্ষ, ল্যাবরেটরিসহ পাঁচটি কক্ষের জানালা-দরজা ভেঙে ফেলা হয়।
ভবনটি থেকে সব ধরনের আসবাবপত্র, ওষুধসামগ্রী, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি ও আলমারি নিয়ে যায় হামলাকারীরা। সব মিলিয়ে পুরো স্থাপনাটিতে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
রাড্ডা সেন্টারটি পড়েছে ঢাকা-১৪ আসনে। ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হন জামায়াতে ইসলামীর মীর আহম বিন কাসেম।
সচিবারয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে সভা শেষে বুধবার সানবাদিকদের সাথে এ প্রসঙ্গে কথা বলছিলেন সালাহউদ্দিন আহমদ।
ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের পর বিএনপি এবং সরকারকে দোষারোপ করায় বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “সরকারকে ঢালাওভাবে দোষারোপ করার জন্য এবং বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ যদি বক্তব্য দিয়ে থাকে সেটার বিচার করবে জনগণ।”
সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে গেল ২৬ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১০টার দিকে। সালমানের স্টুডিওটি নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে। সালমানের স্টুডিওর পাশাপাশি নিউ গিনি আবাসন প্রকল্পে কোম্পানির কার্যালয় ও আশেপাশের স্থাপনাতেও হামলা হয়।
স্টুডিও ভাঙচুরের পর ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করেন সালমান মুক্তাদির।
সেখানে তাকে বলতে শোনা যায়, “এই ভিডিওটা খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। প্লিজ আপনি কোনও টেনশন নিবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।”
এ ঘটনায় আবাসন প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এরপর ছয়জনকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার এজাহারে বলা হয়েছে, জমি দখল ও পূর্বশত্রুতার জেরে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে প্রকল্পে ঢুকে গুলি করে আতঙ্ক সৃষ্টি করেন।
জমি দখল নিয়ে রাজনৈতিক প্রভাব খাটানোর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখানে রাজনৈতিক প্রভাব খাটানোর কিছু নেই। দূর্বৃত্ত দুর্বৃত্তই। আপনারা দেখেছেন মাটিকাটা ক্যান্টমেন্ট থানা। একটা জমি দখলের ঘটনা। রাতের অন্ধকারে হয়েছে। এখানে ট্রিপল নাইনে ফোন করার পরে সাথে সাথে পুলিশ সেখানে গিয়েছে। গ্রেপ্তার করেছে কিছু আলামত সংগ্রহ করেছে। ওখানে গোলাগুলি হয়েছিল। এসব ঘটনার প্রেক্ষিতে তদন্ত হচ্ছে মামলা হয়েছে।”
তিনি বলেন, “আমাকে সমালোচনা করে একজন বলেছে, ‘মামলা হয়েছে আমি জানি’। তা অন্তত আইনের বিষয়, আমরা একটু খুঁটিনাটি চর্চা করি। কেউ যখন এজাহার নিয়ে যায় তখন সেটা মামলা লিপিবদ্ধ করার আগে প্রাথমিক তদন্ত পুলিশকে করতে হয়। তা না হলে দেখা যাবে ওই মামলায় আমাকে আপনাকেও আসামী করে ফেলেছে। যদি অ্যাজ ইটিজ এজাহারে যা দেওয়া থাকে লিপিবদ্ধ করতে হয় তাহলে দেখা যানে যে বঙ্গভবনের ভূমি নিয়েও যদি কেউ আপত্তি তুলে ওটাও এজাহার হয়ে যাবে। সে জন্য প্রাথমিক একটা তদন্ত করতে হয়। সেটা এন্ট্রি করে কেস করতে হয়।
“আর যিনি বলেছেন মামলা করেছেন তিনি আজ পর্যন্ত তার নামে কোন মামলা করেননি। যিনি মামলা করেছেন তিনি ওখানকার রিয়েল এস্টেটের প্রতিনিধি হিসাবে মামলা করেছেন।”
সালমান মুক্তাদির নাম উচ্চারণ না করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ছিল না তিনি নিজেই বলেছেন। তার কাছে কেউ চাঁদা চাননি নিজেই বলেছেন। এ জাতীয় বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই।”
‘নির্মোহভাবে’ এ ঘটনার তদন্ত করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে জড়িত থাকুন সে কেন, নিউ গিনি প্রপার্টি হোক অথবা পার্শ্ববর্তী জমির মালিক হোক তাদের সবাইকে তদন্তের আওতায় আনা উচিৎ।
“এবং দ্রুত আইনানুগ অ্যাকশন নেওয়া হবে।”
একজন সাংবাদিক বলেন, ৩৮ বিশিষ্ট নাগরিক উদ্বেগ জানিয়ে বলেছেন, ‘রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল, ভূমি দখল, চাঁদাবাজি হচ্ছে আর এ কারণেই আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এক্ষেত্রে সরকারের একটা দায় আছে’।
জবাবে মন্ত্রী বলেন, “৩৮ বিশিষ্ট ব্যক্তি বলা প্রয়োজন নেই যদি আপনিও বলেন তা আমরা মনোযোগ দিব। আমরা যে পরিমাণে সতর্কতা অবলম্বন করছি আমরা নির্মোহভাবে সবাইকে যে কোন রাজনৈতিক পরিচয়ে নির্বিশেষে অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছি। ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন নেওয়া হচ্ছে। ৯৯৯ এ ফোন করার সাথে সাথে পুলিশ যাচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে, মামলা নেওয়া হচ্ছে। এরপর সরকারের দায়ভার থাকলে আপনাই বিশ্লেষণ করবেন।”
সালাহউদ্দিন আহমদের কথায়, “দায়ভার তখন থাকে যখন কোন ঘটনার অ্যাকশন আমরা নেই না পুলিশ যখন ব্যর্থ হয় তখন।”এখানে পুলিশের ব্যর্থতাও নেই, সরকারের ব্যর্থতাও নেই। আমরা অনেক কিছু প্রকাশ করতে পারছি না তদন্তের স্বার্থে। তবে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, হচ্ছে।”

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com