বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্তকরণ এবং সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে গণভোট ব্যবস্থা ফিরিয়ে আনাসহ বেশ কিছু তাৎপর্যপূর্ণ প্রস্তাব উঠেছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরা হয়।
এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত জুলাইযোদ্ধারা।
তারা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে নিজেদের জোরালো মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ঘোষণাপত্রকে সংবিধানের উপযুক্ত অংশে স্থায়ীভাবে ধারণ করার প্রস্তাব রাখা হয়।
একইসঙ্গে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে হয়রানি ও আইনগত জটিলতা নিরসন করে তাদের শতভাগ আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং অভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।
এছাড়া দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সংস্কার এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বিশেষ করে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ বিধান পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ মানুষের মতামত নিতে ‘গণভোট’-এর বিধান পুনরায় চালুর প্রস্তাব দেওয়া হয়।
পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অসামান্য অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজনীতিতে তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন আলোচকরা।
বৈঠক সূত্র জানায়, আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে সংবিধান সংশোধন সম্পর্কিত যেসব প্রস্তাব উত্থাপন করা হয়েছে, সেগুলো কমিটি বিবেচনার জন্য গ্রহণ করেছে। এছাড়া আজকের আলোচনার বাইরেও কারও কোনো লিখিত প্রস্তাব থাকলে তা কমিটির কাছে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং সংসদ সদস্য শাকিলা ফারজানা অংশগ্রহণ করেন। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com