মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত খবর যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ মিছিলে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: প্রতিমন্ত্রী হুমায়ুন কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারীরা চব্বিশের মতো জবাব পাবে: প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত খবর যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সরকার যাচাই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পলাতক সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ সময় তিনি বলেন, ‘এর সত্যতা আমি এখনও যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সেটা খোঁজখবর নিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এর আইনগত ভিত্তি কী, আদৌ আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না কিংবা আবেদন করার অধিকার আছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন, এনআইডি আইনসহ সংশ্লিষ্ট সব আইন পর্যালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রাথমিকভাবে এটুকু বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চিঠি পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়। এর বেশি এই মুহূর্তে বলার দরকার নেই।’
এদিকে কয়েক দিন ধরে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন স্থাপনায় হামলা ও বাসে অগ্নিসংযোগ নিয়েও সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।
জবাবে তিনি বলেন, ‘পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাস ও স্থাপনায় হামলা করছে। পুলিশ আইনি ব্যবস্থা নেবে এবং কঠোরভাবে এসব দমন করবে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com