শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি এমপির বাড়িতে আগুনের পরও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এ কথা বলা যাবে কি না, প্রশ্ন নাহিদের তুরস্কে কপ-৩১ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত খবর যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ মিছিলে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপির বাড়িতে আগুনের পরও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এ কথা বলা যাবে কি না, প্রশ্ন নাহিদের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ১১ দলীয় ঐক্যের মনোনীত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুনের ঘটনায় সংসদ সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তা বলা যাবে কি না, এমন প্রশ্নও তুলেছেন নাহিদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর শুরু করার সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন তোলেন। সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম জানান, নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এতে বাড়ির গবাদিপশু মারা গেছে। গত রাত থেকে অনেকের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। আজ সংশ্লিষ্ট থানার ওসি মন্তব্য করেছেন, সেখানে পেট্রোল বোমার কোনও আলামত পাওয়া যায়নি। অথচ তিনি নিজে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। দুপুর পর্যন্ত সেখানে কোনও ফরেনসিক দল যায়নি। কোনও ফরেনসিক তদন্ত ছাড়াই ওসি কিভাবে বলতে পারেন, সেখানে বোমা মারা হয়নি—তা তার জানা নেই।
নাহিদ আরও জানান, গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। ৪৮ ঘণ্টা পার হলেও এ ঘটনায় একজনকেও গ্রেপ্তার করা হয়নি। সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণ হচ্ছে।
নাহিদ প্রশ্ন রেখে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। তাহলে সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে না?
নাহিদ ইসলাম আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার (১১ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেছেন। কিন্তু সংসদ সদস্যসহ জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকার তাদের নিরাপত্তা দিতে না পারলে সেটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত।
তিনি বলেন, যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের পথ আমাদের দেখতে হবে।
ফ্যাসিবাদী শক্তির হামলায় তাদের পরিবার আক্রান্ত হলে অন্যদের পরিবারও আক্রান্ত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ গুরুতর ঘটনা। এটাকে আমি ট্রেজারি বেঞ্চকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো— এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটার ব্যাপারে প্রতিবিধান করবেন। পরে স্পিকার বক্তব্যটিকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করে দিনের কার্যসূচিতে ফিরে যাওয়ার কথা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com