শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি এমপির বাড়িতে আগুনের পরও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এ কথা বলা যাবে কি না, প্রশ্ন নাহিদের

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ঐতিহাসিক রায়ে এ কথা জানিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কোনো রাষ্ট্র গণহত্যার অপরাধ করেছে বলে আদালত এই প্রথম রায় দিলো।

আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া রায় ঘোষণার সময় বলেন, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত সনদের অধীনে দেশটির বাধ্যবাধকতা লঙ্ঘন করে এ অপরাধ সংঘটিত হয়েছে।

গাম্বিয়ার দায়ের করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন ও ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। ওই অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

রায়টি রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে মিয়ানমারের রাষ্ট্রীয় দায়বদ্ধতা আন্তর্জাতিক আদালতে প্রতিষ্ঠিত হওয়ায় দেশটির ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে।  সুত্র:গণমাধ্যম  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com