বাংলা হেডলাইনস: করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে প্রথম ভার্চুয়াল আদালতে বিচার প্রক্রিয়া আজ সোমবার শুরু হয়েছে।
ঢাকা চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট সোমবার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে চারটি ভার্চুয়াল কোর্ট গঠন করেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া পরিচালনা করার জন্য।
চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত এই ব্যাপারে আদেশ ইস্যু করেন।
মোঃ সোরাফুজ্জামান আনসারি ভার্চুয়াল কোর্ট-১ এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। সাদবির ইয়াসির আহসান চৌধুরী ভার্চুয়াল কোর্ট-২, দেবদাস চন্দ্র অধিকারি এবং রাজেশ চৌধুরী যথাক্রমে ভার্চুয়াল কোর্ট-৩ এবং ভার্চুয়াল কোর্ট-৪ এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
চারজন বিচারকের অধীনে ঢাকা মেট্রোপলিটান থানা সমূহকে চারটি ভাগে ভাগ করা হয়েছে।
জামিন আবদনের জন্য চারটি ই-মেইল ঠিকানা এবং ই-আবেদন এর লিঙ্কস দেওয়া হয়েছে।
সম্প্রতি আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনার বিধান রেখে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ,২০২০’ জারি করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ স্বাক্ষরিত অধ্যাদেশটি প্রকাশ করা হয়েছে।
গত বৃহস্পতিবার ৭ মে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর অধ্যাদেশটি গেজেট আকারে রবিবার প্রকাশ করা হয়েছে।