বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে মাদক বিরোধী অভিযানে ১৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইকবাল হাসান (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃত ইকবাল হাসান সিরাজগঞ্জ সদর উপজেলার বিল গজারিয়া গ্রামের মৃত নছিম ব্যাপারীর ছেলে।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস লিঃ এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তাহার নিকট থেকে ১৪৪ পিস ইয়াবা ও ০১টি মোবাইলসেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে কামারখন্দ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।