বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

মানিকগঞ্জে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরারমপুর উপজেলায় করোনা আক্রান্ত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

সাবিনা ইয়াসমিন জানান, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ওই নারী গত ৮ মে শ্বাসকষ্টসহ শারীরিক সমস্যার কারণে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই সেখানে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। পরের দিন (৯ মে) পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। এর পর তাঁকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১০ মে ওই নারীর বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন একই দিন পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। ১৩ মে পরীক্ষায় তাঁদের সবার করোনা নেগেটিভ আসে।

ওই নারীর দেবর মিজানুর রহমান বলেন, করোনা পজিটিভ আসায় তাঁর ভাবীকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) দুপুর দুইটার দিকে তিনি মারা যান।

স্বাস্থ্যবিধি ও ধর্মীয় বিধিবিধান মেনেই মৃত দেহ দাফনে ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com